শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে

করোনা সনাক্তে ময়মনসিংহ মেডিকেলকে আরটি-পিসিআর মেশিন দিল বাকৃবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

দেশব্যাপী আরটি-পিসিআর মেশিনে মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তকরণের পরিধি বাড়ানোর লক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিজস্ব আরটি-পিসিআর মেশিন ও মেশিনটির আনুষঙ্গিক যন্ত্রাংশ ময়মনসিংহ মেডিকেল কলেজে হস্তান্তর করেছে।

আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল)ময়মনসিংহ মেডিকেল কলেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেশিনটি হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.লুৎফুল হাসান বলেন, দেশের এই ক্রান্তিকালে করোনাভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় নানা উদ্যোগ নিলে বাকৃবিও এতে অংশ নিয়েছে।

এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের এ ক্রান্তিকালে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য জনবলসহ রিয়েল টাইম (আরটি) পিসিআর মেশিনটি ও আনুষঙ্গিক যন্ত্রাংশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজন শেষে মন্ত্রণালয় মেশিনটি আবার বিশ্ববিদ্যালয়ে ফেরত দেবে।

উপাচার্য বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে ল্যাব স্থাপনে শুরু থেকেই আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি। আমাদের একাধিক অধ্যাপক সেখানে দিন রাত সময় দিয়েছেন।

তিনি বলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজকে প্রদান করা হয়েছে।

আরটি-পিসিআর মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.চিত্ত রঞ্জন দেবনাথ,বিএমএ ময়মনসিংহ জেলা সভাপতি ডা.মতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড.মো.আব্দুল কাফি একই বিভাগের সহযোগী অধ্যাপক ড.জায়েদুল হাসান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মো.মুনির হোসেন এবং রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে গত ২১ এপ্রিল,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বরাবর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এবং ২২ এপ্রিল তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃচিত্ত রঞ্জন দেবনাথ এ সংক্রান্ত চিঠি দিলে করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের সম্মতিতে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান তাৎক্ষণিক ১টি রিয়েল টাইম-পিসিআর মেশিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে গবাদি ও পোষা প্রাণির শরীরের বিভিন্ন রোগের জীবাণু সনাক্তকরণ এবং ফসলের নতুন জাত উদ্ভাবনসহ ফসলের ডিএনএ-আরএনএ এর সিকোয়েন্স নির্ণয় করতে ওই মেশিন ব্যবহৃত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ