বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট

যে চার জেলায় এখনো করোনা পৌঁছায়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিদিনই দেশে আক্রান্ত হচ্ছে নতুন নতুন জেলা। তবে এখন পর্যন্ত দেশের চারটি জেলায় প্রাণঘাতী এই ভাইরাস পৌঁছায়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে।

আজ শনিবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে সবশেষ তথ্য তুলে ধরার সময় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনায় আক্রান্ত হয়েছে আরও দুটি জেলা। জেলা দুটি বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর।

আর এখন পর্যন্ত করোনার ভয়াল থাবা পৌঁছায়নি চারটি জেলায়; পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি এবং খুলনা বিভাগের ঝিনাইদহ ও সাতক্ষীরায়।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জন। নতুন ৩০৯ জন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪,৯৯৮ জন।

আক্রান্তের দিক থেকে শীর্ষ চার জেলা ঢাকা ও এর পাশ্ববর্তী অঞ্চল। এর মধ্যে সবার ওপরে ঢাকা। দ্বিতীয়স্থানে আছে নারায়ণগঞ্জ। তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে কিশোরগঞ্জ ও নরসিংদী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ