বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চিকিৎসা শেষে হাটহাজারীতে ফিরলেন আল্লামা আহমদ শফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘদিন চিকিৎসা শেষে ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ পেয়ে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন।

আজ রোববার দুপুর ১টা ৪০মিনিটে হেলিকপ্টারযোগে তিনি হাটহাজারী মাদরাসায় পৌঁছেন। এসময় মাদরাসার ছাত্র-শিক্ষকগণ তাকে স্বাগত জানান।

দারুল উলূম হাটহাজারীর সহকারী শিক্ষাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী জানান, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। তাই আজ দুপুরে আব্বাজানকে কর্তৃপক্ষ রিলিজ দিয়েছেন। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন।

এদিকে দীর্ঘদিন চিকিৎসার পর আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী সুস্থ হয়ে জামিয়ায় ফেরায় জামেয়ার ছাত্র-শিক্ষক ও স্থানীয়দের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। সকলে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং আমিরে হেফাজতের দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

প্রসঙ্গত, ১১ এপ্রিল শনিবার বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১৪ এপ্রিল মঙ্গলবার আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। রিলিজের আগ পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ