শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর

লামায় কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষক–কৃষানীর মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় লামা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।

লামা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা বিনতে ছালাম জানান, লামা উপজেলায় এবারে ১৮০০ শত কৃষক- কৃষানী মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের মধ্যে প্রতিজনকে ৫ কেজি করে আউশ ধান বীজ, ২০কেজি ডিএপি সার, এমওপি ১০ কেজি সার করে দেয়া হচ্ছে।

তাছাড়া আরও চলতি মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয় বলে জানান তিনি।

এ সময় বিতরণ কার্যসূচিতে অংশ নেন- লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. মোস্তফা জামাল, নির্বাহি অফিসার নূরে জন্নাত রুমি, ভাইস চেয়ারম্যান মু. জাহেদ উদ্দীন, লামা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা বিনতে ছালাম, উপসহকারি কৃষি অফিসার সুকুমার দেওয়ানজি, গোপন কান্তি চৌধুরী, মং মার্মা প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ