শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর

সিলেটে করোনায় মারা গেল পাঁচ বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট নগরের চৌহাট্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়।

দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভোগা শিশুটি হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিল। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। সে দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ওইসব হাসপাতাল থেকে শিশুটি করোনা আক্রান্ত হতে পারে।

হাসপাতালের আরেক চিকিৎসক মোহন্ত বলেন, বিকেলে হবিগঞ্জ থেকে ফোন করে জানানো হয়, করোনা আক্রান্ত একটি শিশুকে সিলেটের পাঠানো হচ্ছে। সন্ধ্যার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরই সে মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান জানান, শিশুটির মরদেহ সংক্রমণবিধি অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ