বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

করোনায় যেভাবে তারাবি আদায় করা হচ্ছে বায়তুল্লাহয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ভাইরাসের বিস্তার রোধে হারামাইন শরিফাইনের প্রশাসনিক কর্তৃপক্ষ (হারামাইন জনারেল প্রেসিডেন্সি) মসজিদে হারামে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যের নীতির উপর একটি প্রোটোকল বাস্তবায়ন শুরু করেছে।

মসজিদে হারাম ও বায়তুল্লাহর প্রাঙ্গণে তারাবি নামাজ চলাকালীন নামাজরত মুসল্লিদের একটি ছবি আল আরাবিয়া ডট নেট প্রকাশ করেছে। যেখানে নামাজরত মুসল্লিদের একে অপর থেকে দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের দৃশ্য দেখা যায়।

খাদেমুল হারামাইন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আস সৌদের নির্দেশনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সুপারিশ অনুসরণ করে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তারাবীহ নামাজ পাঁচ সালাম (দশ রাকাত) এ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তাহাজ্জুদ নামাজে কুরআন খতম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হারামাইন প্রেসিডেন্সির চেয়ারম্যান শায়েখ আব্দুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস বলেছেন, করোনা ভাইরাসের ঝুঁকি বিবেচনায় নামাজ ও তারাবীহ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। তিনি বলেন, হারামাইন শরিফাইনে তারাবীহর পরিবর্তে কেবল এশার নামাজ আদায় করা হবে এবং তারাবীহের পরিবর্তে তাহাজ্জুদ নামাজ আদায় করা হবে।

উর্দু ডট আল-আরাবিয়া ডট নেট অবলম্বনে আব্দুর রহমান শরিয়তপুরী
ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ