শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ২ ভাইয়ের মৃত্যু, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন শ্রমিক নিহত এবং এ ঘটনায় অন্তত চারজন জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের হামছায়াপুর শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নওঁগার পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার রাজমিস্ত্রী মোশারফ হোসেন (৪৫) ও তার ভাই আবু হানিফ (৩৫)। আহতরা হলেন-একই উপজেলার আকমল (৪০), পলাশ (৩৫), আশিকুর রহমান (৩৬) ও এরশাদ (৩৪)।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মুহা. রতন হোসেন জানান, নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় আঞ্চলিক সড়ক থেকে একটি ট্রাক মহাসড়কে ওঠার সময় সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যায়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়।

দুর্ঘটনাকবলিত বাসের এক যাত্রী জানায়, তারা বাসে ৪৮ জন ছিলেন। যাত্রীদের সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজমিস্ত্রী হিসেবে কাজ করেন। এখন নির্মাণের কাজ না থাকায় তারা নওগাঁয় ধান কাটার জন্য সোমবার রাত ৯টার দিকে রাঙ্গুনিয়ার হাসানি বাজার থেকে রওনা দেন।

লকডাউন চলাকালে যাতে সমস্যা না হয় সেজন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিয়ে ধান কাটার জন্য তারা আসছিলেন বলে জানা যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস-ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ