শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

লামায় ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামায় ইয়াবাসহ মুহা. জালাল মিয়া (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। সে লামা পৌরসভার কলিঙ্গাবিল এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

মঙ্গলবার রাতে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এঘটনা ঘটে।

অভিযান পরিচালনা করেন- লামা থানা পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দীন রাশেদ, এএসআই রাম প্রসাদ দাশ ও লিংকন দেব সঙ্গীয় ফোর্স।

এবিষয়ে এসআই সালাউদ্দীন রাশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকা থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আটককৃত আসামি থানা পুলিশের হেফাজতে আছে। তার বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ