শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

দেবিদ্বারে আরও ৬ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ সামি
কুমিল্লা উত্তর প্রতিনিধি>

কুমিল্লার দেবিদ্বারে নতুন করে আরও ৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৯ জনের পজেটিভ এবং ২৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আইইডিসিআর-এর রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

যাদের করোনা পজেটিভ- মারা যাওয়া ইউপি সদস্য বাগুর এলাকার শাহজালাল মেম্বারের ছেলের বউ মোসা. সাথী আক্তার (২৪)। একই এলাকার সেলিনা আক্তার (৪৫) ও সামিয়া জাহান (১৬) তারা সম্পর্কে মা-মেয়ে। এর আগে সামিয়ার বাবা কাইয়ুমের রিপোর্টও পজেটিভ আসে। নবিয়াবাদ এলাকার মুহা. সারওয়ার হোসেন (৩৬) ও তার স্ত্রী লায়লা আক্তার (২৬) এবং দেবিদ্বার উপজেলা গুনাইঘর উত্তর ইউনিয়নের মুহা. নুরুল ইসলাম (৫৫)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, করোনা পজেটিভ নয়জনের মধ্যে এক ইউপি সদস্যসহ দুইজন মারা গেছেন। একজন আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। বাকিরা তাদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, নতুন শনাক্ত হওয়া ছয়জনের বাড়ির মধ্যে দুইটি বাড়ি আগে থেকেই লকডাউন ঘোষণা করা হয়েছিলো। নতুন করে গুনাইঘর উত্তর ইউনিয়নের নুুরুল ইসলামের বাড়িসহ আরও ৮/১০ টি বাড়ি এবং নবিয়াবাদ এলাকার আরও একটি বাড়ি লকডাউন করা হয়।

তিনি আরও জানান, আক্রান্তদের জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় খাবার ও ফল দেয়া হয়েছে। যতদিন প্রয়োজন হবে, তত দিন তাদেরকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ