শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভানুগাছ বাজারে ঝুলছে আল্লাহর জিকির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>

আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এটি এমন একটি জায়গা, যা মানুষকে আল্লাহর জিকির ও ইবাদত থেকে ভুলিয়ে রাখে। রমজান মাসে আল্লাহর জিকির’ সম্বলিত ছোট ছোট পোস্টার বাজারে দুই পাশে ঝুলছে।

মৌলভীবাজারে কমলগঞ্জে ভানুগাছ বাজার। বাজারটি সবসময় গাড়ি ও মানুষ চলাচলে ব্যস্ত। সেই ব্যস্ত সড়কের দুই পাশে রয়েছে ছোট ছেট ফল ও সবজির দোকান। সেই দোকান গুলোতে শোভা পাচ্ছে আল্লাহর জিকির। এমন দৃশ্য বাজারে চলাচলকারী সবার নজর কেড়েছে।

ভানুগাছ বাজারে দুই পাশের প্রায় দোকান গুলোতে মহান আল্লাহের গুণবাচক নাম সম্বলিত ফেস্টুন পেরেক দিয়ে সাঁটানো হয়েছে। ঝড় বৃষ্টি থেকে ফেস্টুনগুলোকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং। ফেস্টুনে লেখা রয়েছে আলহাদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহসহ আল্লাহ তাআলার গুণবাচক নাম।

ভাণুগাছ বাজারে কথা হয় প্রবাসী সেলিম আহমেদের সঙ্গে। তিনি আওয়ার ইসলাম কে বলেন,আল্লাহ তাআলার গুণবাচক নাম দেখে রমজান মাসে জাগতিক কোনো কাজ-কারবার বা ব্যবসা-বাণিজ্য আল্লাহর প্রেমিককে তাঁর স্মরণ থেকে বিরত রাখতে পারে না।

স্থানীয় ক্রেতা খান মোহাম্মদ হোসেন জানায়,কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব এ ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি বাজারে ছোট ছোট দোকান পাশে মহান আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো কম্পিউটারের মাধ্যমে কাগজে লিখে লেমেনেটিং করে গাছে, কাঠে সাঁটিয়েছেন।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা সাকের আলী সজিব বলেন, মুসলমান হিসেবে সবসময় আল্লাহর নাম স্মরণ রাখা দরকার। চলার পথে মানুষ যেন আল্লাহর নাম ভুলে না যায়, তাই এ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নামগুলোর অনেক ফজিলত রয়েছে।

তিনি আরো বলেন, আল্লাহর স্মরণ বা জিকিরের মাধ্যমে তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রত্যেক রোজাদার মানুষের ইমানি দায়িত্ব। কোন মুসলমান এই রমযানে বাজারে এসে একবার হলেও যদি এই লিফলেটের কারণে আল্লাহ্‌র নাম নেয় তাহলেই কাজের সার্থকতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ