শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮


মক্কার কয়েকটি ঐতিহাসিক মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মক্কা মুকাররমা ইসলামি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্মানিত স্থান। এই জনপদের প্রতিটি বস্তুই ইসলামের বহু নিদর্শন ও ঘটনাবলীর সাক্ষী। আজকের আয়োজনে থাকছে পবিত্র এই নগরীর ঐতিহাসিক কয়েকটি মসজিদের গল্প। লিখেছেন আওয়ার ইসলামের কন্ট্রিবিউটর বেলায়েত হুসাইন।


এক. বাইতুল্লাহ বা মসজিদুল হারাম

Existence : কাবা শরীফ ও কাবার দূর্লভ ছবি

পবিত্র বাইতুল্লাহ শরিফ মুসলমানদের নিকট সর্বোচ্চ সম্মানিত স্থান- যা পবিত্র কাবা শরিফকে ঘিরে সৌদি আরবের মক্কা মুকাররমায় অবস্থিত।

এদিকে অভিমুখী হয়ে বিশ্ব মুসলিম উম্মাহ তাদের প্রধানতম ইবাদত নামাজ আদায় করেন। বাইতুল্লাহ শরিফকে মসজিদুল হারাম বলেও আখ্যায়িত করা হয়। 'হারাম' শব্দের অর্থ 'অবৈধ' এবং 'পবিত্র' দুটোই হয়। পবিত্র অর্থে মসজিদুল হারাম অর্থ পবিত্র মসজিদ। আবার অন্য অর্থে, এখানে যুদ্ধ আর রক্তপাত নিষিদ্ধ বিধায় একে মসজিদুল হারাম বলে।

মসজিদুল হারামের হৃদপিণ্ডে অবস্থিত পবিত্র কাবাঘর আল্লাহ তায়ালার এক অপূর্ব সৃষ্টি। হজের মৌসুমে প্রতিবছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কায় গমন করেন। পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কা নগরীর অবস্থান হওয়ায় আল্লাহতায়ালা এটিকে মক্কাতেই স্থাপন করেন।

৮৮ একরেরও বেশি জায়গাজুড়ে অবস্থিত মসজিদুল হারাম পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। এখানে একসঙ্গে অন্তত ৯ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। হজের মৌসুমে মুসল্লি সংখ্যা ৪০ লক্ষে পৌঁছে যায়। মসজিদে সর্বমোট ৯ টি মিনার রয়েছে। প্রতিটি মিনারের উচ্চতা ৮৯ মিটার।

দুই. মসজিদে আয়েশা

মসজিদে আয়েশা মক্কার তানঈম এলাকায় অবস্থিত। হারাম শরিফের বাইরে এটি মক্কা থেকে সর্বাধিক নিকটবতী স্থান। মক্কা থেকে ৬ কিলোমিটার উত্তরে মক্কা-মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদ থেকে ওমরার ইহরাম বাঁধা হয়।

উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে উঠে। আর মসজিদটির নাম দেয়া হয় মসজিদে আয়েশা। মসজিদটি ইসলামি শিল্পনৈপুণ্যের এক অনুপম নিদর্শন।

বিশাল এই মসজিদের দু'টি মিনার ও একটি গম্বুজ রয়েছে। মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত। তৎকালীন সৌদি শাসক খাদেমুল হারামাইনিশ শারিফাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদে আয়েশার ব্যাপক সংস্কার করেন। এবং ১০০ মিলিয়ন রà