বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

লকডাউনে মোটরসাইকেল আটকিয়ে ঘুষ গ্রহণ করায় ওসি ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার গাবতলী উপজেলায় লকডাউনের মধ্যে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে জোরপূর্বক টাকা নেয়ার অভিযোগে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন- বগুড়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসএআই) নুর মোহাম্মদ, গাবতলী মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ ও বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মুহাম্মদ মুসা।

এর আগে ২৮ এপ্রিল এএসআই নুর মোহাম্মদকে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার প্রত্যাহার করা অপর দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। পুলিশ হেডকোয়ার্টারের আদেশে তাদের ষষ্ঠ খাগড়াছড়ি আমর্ড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২১ এপ্রিল বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করে জনগণের চলাচল সীমিত করা হয়। এ অবস্থায় গত ২৬ এপ্রিল শাজাহানপুর উপজেলার বাসিন্দা হাশেম আলী মোটরসাইকেল যোগে গাবতলী থানার বাগবাড়ী এলাকায় যান। সেখানে এএসআই নুর মোহাম্মদ মোটরসাইকেলসহ হাশেম আলীকে আটক করেন। পরে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে মোটরসাইকেলসহ তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে হাশেম আলী অভিযোগ করলে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াছমিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবিনা ইয়াছমিন বলেন, এএসআই নুর মুহাম্মদকে মোটরসাইকেল আটকিয়ে টাকা নেয়ার অভিযোগে ২৮ এপ্রিল প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ