শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেটে ত্রাণের জন্য সড়ক অবরোধ, মেয়রের আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের সোনারপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ২১নং ওয়ার্ডের ত্রাণ বঞ্চিত গরিব লোকজন। তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শুক্রবার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কয়েক শত নারী পুরুষ এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কাউন্সিলর তুহিন তাদের এলাকার গরীব লোকজনকে ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রেখেছেন। তার কাছে বারবার ধর্ণা দেয়ার পরও তিনি ত্রাণ দিতে অস্বীকৃতি জানান। সরকার থেকে পর্যাপ্ত সহায়তা দেয়া হলেও কাউন্সিলর তুহিন তার ইচ্ছেমতো তা বিতরণ করছেন। ওয়ার্ডের অন্যান্য জায়গায় ত্রাণ দেয়া হলেও সোনারপাড়া এলাকার গরীব লোকজনকে তিনি বঞ্চিত রেখেছেন।

বিক্ষোভের খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সোনারপাড়ায় যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের অভিযোগ শুনে, আগামী রোববার সোনারপাড়া এলাকায় সরকারি সহায়তার চাল বিতরণের আশ্বাস দেন। মেয়রের আশ্বাস পেয়ে বিক্ষোভকারী সড়ক থেকে সরে যান।

এ ব্যাপারে কাউন্সিলর আব্দুর রকিব তুহিন জানান, ইতোমধ্যে সিটি করপোরেশনের ‘খাদ্য ফান্ড’ থেকে প্রাপ্ত ত্রাণ দুই হাজার ৭শ’ পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। বর্তমানে সরকার থেকে খাদ্য সহায়তা বাবত যে চাল আসছে তা বন্টন করা হচ্ছে। তার ওয়ার্ডে চালের চাহিদা ৩০ টন হলেও এখন পর্যন্ত তিনি পেয়েছেন ৮ টন। সব এলাকায় এক সাথে দেয়া সম্ভব না হওয়ায় একেক মহল্লা করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সোনারপাড়ায়ও ঘরে ঘরে ত্রাণের চাল পৌঁছে দেয়া হবে। কিন্তু এলাকার কিছু লোক গরীব লোকজনকে উস্কে দিচ্ছেন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, করপোরেশনর থেকে কাউন্সিলররা চাল পাওয়ার পর তা ওজন দিয়ে প্যাকেট করে বিতরণ করতে হয়। মাস্টাররুল করে এই চাল বিতরণ করতে কিছুটা সময় লাগে। তাই এক সাথে পুরো ওয়ার্ডে চাল বিতরণ সম্ভব নয়। বিক্ষোভকারীরা সেটা বুঝতে চাইছেন না। পরে তাদেরকে রোববার চাল দেয়ার আশ্বাস দেয়ায় তারা শান্ত হয়ে ফিরে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ