শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

জানা যায়, করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা দুজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আক্কাস আলী (৭০) ও একই উপজেলার চরমহেন্দ্রপুর গ্রামের মৃত হামদু মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৭১)।

করোনা উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল আক্কাস আলী ও ২৩ এপ্রিল আব্দুস সামাদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, ৯ দিন আগে করোনা উপসর্গ নিয়ে আক্কাস আলী ও আব্দুস সামাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তারা সুস্থ হয়ে উঠলে আজ তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। এদের বাড়ি কুমারখালী উপজেলার গট্টিয়া ও চরমহেন্দ্রপুর গ্রামে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ