শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ইমাম-মুয়াজ্জিনদের উপহার সামগ্রী দিলেন মন্নাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

গত বুধবার দুপুরে ৬০ জন আলেম ও ৩০ জন ইমাম, ২৫ জন খাদেম, ৪৫ জন মুয়াজ্জিন ও শতাধিক প্রাথমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে এসব পেশাজীবীদের অনেকেই মানবেতর জীবনযাপন করছে। কিন্তু আত্মসম্মানের কারণে কারো কাছে সাহায্য-সহযোগিতা চাইতে পারছেন না।

ব্যক্তিগত উদ্যোগে পরিস্থিতির শিকার হওয়া এসব ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের একটি তালিকা তৈরি করেন আবু আহমেদ মন্নাফী।

তালিকা অনুযায়ী প্রত্যেককে ১৫ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার তেল, দুই কেজি পেঁয়াজ, তিন কেজি আলু, দুই কেজি লবণ, দুই কেজি ছোলা, দুই কেজি ডাবলি বুট উপহার হিসেবে দেওয়া হয়। এ কার্যক্রমে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী গৌরব সহায়তা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ