বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

মমেকতে আরেকটি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর মেশিন চালু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ১৫০জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪জনের, ময়মনসিংহ জেলার বাহিরে বিভাগের অন্যান্য জেলাগুলোতেও প্রায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে জেলা এবং আইইডিসিআর পক্ষ থেকে প্রতিদিন ২ শিফটে প্রায় চারশতরও অধিক নমুনা পরীক্ষা করা হয়,যদি ময়মনসিংহ মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগে আরেকটি পিসিআর মেশিন যুক্ত হয়, তাহলে পরীক্ষার সংখ্যাও বাড়ানো সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।

তাই আগামীকাল রোববার থেকে,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ প্রদত্ত আরটি-পিসিআর মেশিনটি,কলেজের দ্বিতীয় তলায় চালু হতে যাচ্ছে, এতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত দুটি আরটি-পিসিআর মেশিনে প্রতিদিন ৩শিফটে ১৮৮টি করে ৫৬৪টি কেভিড-১৯ নমুনা পরিক্ষা সম্ভব হবে, এবং গত ১মাস ধরে ২শিফটে ১টি মেশিনে ১৮৮টি করে নমুনা পরিক্ষা করে আসছিলো।

অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা পরীক্ষা নিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছিলো,তা সমাধানকল্পে কতৃপক্ষ পরিক্ষার শিফট আরেকটি বাড়ানোর সিদ্বান্ত নিয়েছে,বর্তমানে তা ২শিফটে হচ্ছে,আগামীকাল থেকে ৩শিফটে হবে।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাব বিশেষজ্ঞ প্রফেসর হারুন উর রশিদ,প্রফেসর মনির,প্রফেসর ড.পর্বা ইসলাম,শুক্রবার নতুন ল্যাবের মেশিনটি ট্রায়াল দিয়েছেন,রোববার বা সোমবার থেকে নতুন ল্যাবটিতেও পরিক্ষার কাজ শুরু হবে,এবং আমি আশা করছি কয়েকদিনের ভিতরেই পরিক্ষায় যে জট লেগেছে তা কমে যাবে।

অপরদিকে গত বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন করুনা ভাইরাসে আক্রান্ত রোগী, এবং পুরাতন ভবনে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ