শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

এবার করোনায় আক্রান্ত ইসি কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মকর্তা। মুহা. মনিরুজ্জামান নামের ওই কর্মকর্তা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নির্বাচন অফিসার। সে ইসঙ্গে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদকও তিনি।

জানা যায়, স্থানীয় একটি ইউনিয়নের ট্যাগ অফিসার হিসেবে ত্রাণ বিতরণের তদারকির দায়িত্ব পালন করছিলেন মনিরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আহ্বানে তিনি ও আরও দুই কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। গত শুক্রবার পাওয়া রিপোর্টে তার রেজাল্ট পজিটিভ আছে।

তবে ওই ইসি কর্মকর্তার করোনায় আক্রান্তের কোনো উপসর্গ ছিল না বলে জানা গেছে।

অন্যদিকে, আরো যে দুই কর্মকর্তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়, তাদের রেজাল্ট পজিটিভ আসে। তারাও ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এম এইচ ইশতিয়াক মামুন বলেন, শুক্রবার তিন কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনকে হবিগঞ্জে হাসপাতালের আইসোলেশনে প্রেরণ করা হয়েছে। আর একজন নিজ বাসায় আইসোলেশনে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ