শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কর্মচারীসহ ৭জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচজন কর্মচারীসহ নতুন করে উপজেলাটিতে সাতজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনাম।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন রয়েছে। তাদের মধ্যে একজন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি), একজন হাসপাতালের কম্পাউন্ডার ও তিনজন পরিচ্ছন্নতাকর্মী। বাকি দুজন সাধারণ জনগণ।

তিনি আরও জানান, উপজেলাটিতে মোট ১৯ জন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে ১২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে বসবাস করা এক সিনিয়র স্টাফ নার্সের কলেজ পড়ুয়া মেয়েও গত কয়েকদিন আগে কারোনা আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ