শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

নিউইয়র্কে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে একেএম ফজলুল হক (৬৩) নামের আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় নিউইয়র্কে ২০৯ বাংলাদেশির মৃত্যু হলো।

স্থানীয় সময় গতকাল শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফজলুল হক করোনায় আক্রান্ত হয়ে একমাসেরও বেশি সময় ফ্লাশিংয়ের নিউইয়র্ক প্রেসবেটারিয়ান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন।

তিনি আড়াই হাজার উপজেলা সমিতি ইউএসএর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা সমিতির উপদেষ্ঠা ছিলেন।

-এএ