শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের ডিসি করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহা. কামরুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসক কামরুল হাসানের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তার আরেকটি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও ব্যাংকার মিলে রয়েছেন ৩৭ জন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, এর আগে আক্রান্তদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি হাসপাতালের পাঁচজন চিকিৎসক, ছয়জন নার্সসহ ২৬ জন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ আটজন কর্মকর্তা রয়েছেন। এছাড়া একজন ব্যাংক কর্মকতা ও একজন এনজিও স্বাস্থ্যকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ