শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল করোনা ভাইরাসের উপর্সগ নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ হয়েছে। সব মিলিয়ে এখন চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ১১০ জন।

সোমবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ২৪৩টি নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ ব্যক্তি। তাদের মধ্যে ১৬ জন চট্টগ্রামের। এদের মধ্যে ১২ জন চট্টগ্রাম নগরের ও চারজন উপজেলার বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে পটিয়া-১,বাঁশখালী -১, লোহাগাড়া ১, দামপাড়া পুলিশ লাইন ২, উত্তর কাট্টলী-১,আকবরশাহ ১, হালিশহর বন্দর ২, এনায়েত বাজার ২, বড় কুমিরা১,পাহাড়তলী ২, বিআইটিআইডি ১ ও সিএমএইচ ১ জন।

আক্রান্তদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি গেছে। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ