শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। গুরুতর আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম জানান, আজ সকাল ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি ট্রাক।

এতে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে থাকা হেলপার শরিফুল ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রাতে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ