শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাভারে করোনা উপসর্গ নিয়ে তাবলিগ সাথীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার পৌর এলাকার মজিদপুরে করোনার উপস্বর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবু বকর সিদ্দিক। ৬০ উর্ধ্ব এ ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর সর্দি কাশির উপস্বর্গে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

জানা যায়, আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পর প্রথমে ভয়ে লাশের কাছে যায়নি। পরে ভোরে তাকে দাফন করা হয়েছে।

সোমবার রাত সোয়া ৮ টারদিকে সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান জানান, সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি আবু বকর সিদ্দিক স্টোক করে মারা গেছেন।

তিনি স্টোক করে কিছুদিন আগে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। তারপরও আজ মঙ্গলবার মরহুম আবু বকর সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাসায় রমাজানের শুরুতেই তারাবির নামাজ পড়ানো হতো। রবিবার দিবাগত রাত ১টারদিকে মারা যায় আবু বকর সিদ্দিক।

পরে ফজর নামাজের পর ভোর ৬টারদিকে ইমান্দিপুর গোরস্থানে আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছে। ফলে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করতে পারেননি।

এছাড়া তার পরিবারের একাধিক ব্যক্তি একই উপস্বর্গে ভুগছেন বলে জানা গেছে। তাদের নমুনা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে সাভারে সোমবার ৪০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের উল্লেখযোগ্য সংখ্যক গার্মেন্ট কর্মী। গত রবিবার যে ৬৭ জনের নমুনা পরীক্ষায় দেয়া হয়েছে তার ফলাফল এখনও পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ