শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইমামসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ও গতকাল রাতে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫) রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং অপরজন সলঙ্গা থানার চড়িয়া রয়হাটি গ্রামের ইমাম পাষান আলী (৫০)। তিনি কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় দ্রুতগামী একটি ট্রাক একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক ইসমাইল হোসেন নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ছাড়া সোমবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাকচাপায় মসজিদের ইমাম পাষান আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ