শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

রাজধানীতে করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ১৮৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১০ হাজার ৯২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় পাঁচ হাজার ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা মোট আক্রান্তের ৫৮ দশমিক ৫৫ ভাগ। এ ছাড়া ঢাকায় এ পর্যন্ত ৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য থেকে জানা যায়, রাজধানী ঢাকার রাজারবাগে ১৯৬ জন, কাকরাইলে ১৬২, যাত্রাবাড়ীতে ১৪৩, মোহাম্মদপুরে ১০৪, মুগদায় ১২১, মহাখালীতে ১১১, লালবাগে ৮৯, তেজগাঁওয়ে ৭৯, মালিবাগে ৭৮, উত্তরায় ৭০, বাবুবাজারে ৬৬, বংশালে ৬৩, মগবাজারে ৫৫, গেণ্ডারিয়াতে ৫৬, বাড্ডায় ৪৬, বাসাবোতে ৪৩, চকবাজারে ৪৩ ও ধানমণ্ডিতে ৪৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত সোমবার দেশে ১৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত এক হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন পুরুষ মারা গেছেন।

অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে আরো বলেন, ‘এর মধ্যে করোনার কারণে বেশ কয়েকজন পুলিশ সদস্য মারা গেছেন এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসক কর্নেল (অব.) ডাক্তার মনিরুজ্জামান করোনার কারণে মারা গেছেন। তাঁর মৃত্যুর পরে পরীক্ষা করে এ কারণ জানা গেছে। অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টার ফল ৩৩টি ল্যাব থেকে সংগ্রহ করা হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এরপর গত সোমবার ৫৮তম দিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়ায়। বর্তমানে ৫৯ তম দিনে দেশে ১০ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ