বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাংসদ হাবিবুর রহমান মোল্লা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাবিবুর রহমান মোল্লার একান্ত সহকারী জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

৭৮ বছর বয়সী এই সংসদ সদস্য স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়।

এর আগে মঙ্গলবার (৫ মে) সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুজব নাকচ করে দেন তার ছেলে রায়হান জামিল রিপন।

সংসদ সদস্য হাবিবুর রহমান ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ