শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

অধ্যাপক মুনতাসীর মামুনকে নেয়া হচ্ছে সিএমএইচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হচ্ছে। তবে তিনি ভালো আছেন, স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক কমিটির সদস্য সচিব ও ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান।

ডা. মাহবুবুর রহমান বলেন, তিনি এমনিতে ভালো আছেন, স্থিতিশীল আছেন, তবে কাশিটা একটু বেড়েছে। উনি যে খারাপ আছেন তা নয়, কিন্তু কোভিড আক্রান্ত রোগীর অবস্থা যে কোনও সময় ভালো হতে পারে আবার খারাপ হতে পারে।

গত ৩ মে অধ্যাপক মুনতাসীর মামুনকে করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরদিন তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে, সেদিনই তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। তবে অবস্থার উন্নতি হওয়াতে তাকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ