বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেলো ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হলো ইরাকে। স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে দেশটির পার্লামেন্ট নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মোস্তফা আল কাজেমি।

গত বছরের ২৯ নভেম্বর আদিল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় দেশটিতে অচলাবস্থার তৈরি হয়। এর পর কয়েক দফা প্রধানমন্ত্রী তথা মন্ত্রিসভা নির্বাচনের চেষ্টা হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে তা বার বার পিছিয়ে গেছে। এর আগে কয়েকজনকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেয়া হয়, কিন্তু পার্লামেন্টের আস্থাভোটে তারা টিকতে পারেননি।

সর্বশেষ গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পান। এর পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেন তিনি। এর পর সংসদে মন্ত্রীদের তালিকা উত্থাপন করেন কাজেমি।

জানা গেছে, গতকাল রাতে সংসদ অধিবেশনে ৩২৯ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৩৩ জন সংসদ সদস্য মোস্তফা কাজেমির প্রস্তাবিত মন্ত্রিসভাকে ভোট দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ