শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাবির সাবেক অধ্যাপক ড. নাজমুল করিম করোনাতেই মারা গেছেন। গত পরশু দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, তার আগে থেকেই কিছু শারীরিক জটিলতা ছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত দেড়টার দিকে তিনি মারা গেছেন।

তবে অধ্যাপক ড. নাজমুল করিম করোনায় মারা যায়নি বলে দাবি করেছেন ফারইস্ট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মুহা.মামুন। তিনি বলেন, ‘ভিসি স্যার হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার করোনা হয়নি।’

গত পরশু দিন স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। তিনি বলেন, এর আগেও স্যারের (ড. নাজমুল করিম চৌধুরী) দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। তার দুটা রিং পরানো আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ