শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

‘রাতে তারাবির জন্য বাসা থেকে বের হতে সমস্যা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাস চলছে। মুসলিম উম্মাহর সবচেয়ে কাঙ্খিত এ মাসে ইবাদতের আরেকটি সিড়ি হচ্ছে তারাবির নামাজ।

তবে করোনাভাইরাসের কারণে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বেধে দেওয়া নিয়মের কারণে তারাবির নামাজ আদায় করতে ঘর থেকে বের হতে পারছিলেন না মুসলিমরা। তবে এ নামাজের জন্য ঘর থেকে বের হতে কোনো সমস্যা দেখছেন না ধর্মসচিব মো. নূরুল ইসলাম।

রাত ৮টার পর কারফিউ দেওয়া হয়নি। যে কারণে তারাবির নামাজ পড়তে যাওয়া ব্যক্তিদের বেশভুষাও আলাদা হয়। এ কারণে তারা ঘর থেকে বের হলেও নিষেধাজ্ঞার কারণে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন ধর্মসচিব।

গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়।

পরদিন (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বেশ কয়েকটি শর্ত দিয়ে দোকানপাট এবং শপিংমল খোলার অনুমতি দিয়ে আদেশ জারি করে। ৬ মে বুধবার ধর্ম মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে স্বাস্থ্যবিধি ও দূরত্ব রক্ষার নিয়মসহ বেশ কিছু শর্ত মেনে সুস্থ ব্যক্তিরা দেশের মসজিদগুলোতে জামাতে নামাজ পড়তে পারবেন।

এ ব্যাপারে ধর্মসচিব মো. নূরুল ইসলাম জানান, যখন কেউ মসজিদে যাবে তার একটা পোশাক আছে। আমরা ঘরের কাছের মাসজিদেই যাই বা যাওয়ার চেষ্টা করি। নির্দেশনাগুলোয় অপ্রয়োজনে যেন কেউ বের না হয় তা বলা হয়েছে। অহেতুক ঘর থেকে বের না হতে জনগণকে অনুরোধ করেছেন তিনি।

ধর্মসচিব মনে করেন, করোনাভাইরাসের মধ্যে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ে সরকার অনুমতি দিলেও অনেকে হয়ত মসজিদে যাবেন না। আর যদি কেউ যায় তাতে কোনো সমস্যা হবে বলেও জানান তিনি।

মো. নূরুল ইসলাম বলেন, ‘প্রজ্ঞাপনের মমার্থ বুঝতে হবে। ঘর থেকে একেবারেই বের হওয়া যাবে না; বিষয়টা এমন না। বিনা কারণে ঘর থেকে বের হতে মানা করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ