শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিংড়ায় হিলফুল ফুযুলের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসুদ
নাটোর থেকে>

নাটোরের সিংড়ায় হিলফুল ফুযুলের কমিটি গঠন উপলক্ষে সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদীর সভাপতিত্বে গতকাল বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে রাসূলুল্লাহ সা. পথ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মতামত পেশ করা হয়।

আলোচনা সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সকলের মতামত গ্রহন করে সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মুহা. এমরান আলী রানাকে সভাপতি ও মুফতি জাকারিয়া মাসউদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, মাওলানা ওমর ফারুক, মুহা. সৌরভ সোহরাব, মুহা. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, কোষাধক্ষ্য হাফেজ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ সালাহউদ্দীন সবুজ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান, সহ-প্রচার সম্পাদক মুহা. আশরাফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি রুহুল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক মুফতি সাইফুল্লাহ সুমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।

দপ্তর সম্পাদক হাফেজ ওমর ফারুক, সহ-দফতর মাওলানা হারুন অর রশিদ, মিডিয়া সম্পাদক মুহা. আবু জাফর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহা. এনামুল হক বাদশাহ, ডিজিটাল ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, মুহা. সোহেল আহমেদ জীবন, গ্রন্থাগার সম্পাদক, হাফেজ ড. আব্দুস সালাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহা. আশরাফুল ইসলাম সুমন, সদস্য মুহা. সেলিম হোসেন, মুহা. হেলাল উদ্দিন, মামুন অর-রশিদ, মুহা. শহিদুল ইসলাম সুইট।

ইতোমধ্যেই এ সংগঠন সিংড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সেচ্ছায় দাফন-কাফন করার উদ্যোগ গ্রহণ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ