বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনার সময়েও সাম্প্রদায়িকতার শিকার ফ্রান্সের মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের সময়েও সাম্প্রদায়িকতার শিকার হচ্ছে ফ্রান্সের মুসলিমরা। ইহুদি-খৃষ্টানদের উৎসবে ছাড় দিলেও ধর্মীয় বিষয়ে মুসলমানদের ওপর কড়াকড়ি অব্যাহত রেখেছে দেশটির সরকার।

এনিয়ে ফ্রান্সে বসবাসরত মুসলিম নাগরিকরা সরকারের কঠোর সমালোচনা করছেন। দেশটির একাধিক মুসলিম সংগঠন সরকারের এই নীতির বিরোধিতা করে নিন্দা জানিয়েছে।

ফ্রান্সের একটি তুর্কি মুসলিম সংগঠন জানিয়েছে, লকডাউন তুলে নিতে এমন একটি দিন নির্বাচন করা হয়েছে- এতেই বোঝা যায় সরকার ইহুদি-খৃষ্টানদের উৎসবের প্রতি শ্রদ্ধাশীল এবং মুসলিমদের ধর্মীয় বিষয়ে ঠিক এর বিপরীত।

শুক্রবার ফরাসি ইসলামিক সোসাইটি-সহ আরও কয়েকটি মুসলিম সংগঠন জানায়, প্রধানমন্ত্রী ফরওয়ার্ড ফ্লিপ ঘোষণা করেছেন, আগামী ২৯ মে থেকে ২ জুনের মধ্যে ধীরে ধীরে লকডাউন তুলে নেয়া হবে। তার এই ঘোষিত তারিখে আগামী সম্ভাব্য ২৪ মে ঈদুল ফিতর বিবেচনা করা হয়নি।

মুসলিম সংগঠন সমূহ সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে মুসলমানদের ঈদুল ফিতর বিবেচনা করে লকডাউন তুলে নেয়ার নতুন তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছেন। সূত্র: আনাদুলু এজেন্সি আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ