বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

‘করোনায় মৃতদের কাফন-দাফনে কাঙ্খিত সহযোগিতা মিলছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন-কাফনে ইসলামী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আজ শুক্রবার জুমার পর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চাঁদুর, ফেনী, নারায়ণগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম প্রশাসনের সহযোগিতা নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফন-কাফন করে যাচ্ছে ইসলামী আন্দোলন। কিছু কিছু জেলা স্বাস্থ্য অধিদপ্তরের অসহযোগিতা এবং জরুরী ইকুপমেন্ট সরবরাহ না করায় কাজ করতে সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসন সহযোগিতা করলে করোনা আক্রান্ত মৃতদের দাফন-কাফনে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো সেবা দিতে পারবে। তিনি প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ