রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লামায় কাল থেকে বন্ধ থাকছে মার্কেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামায় শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা। শনিবার দুপুরে লামা বাজারের সকল ব্যবসায়ী ও শপিংমল মালিক সমিতির প্রতিনিধিরা নিজ উদ্যোগে উপজেলা প্রশাসনের সাথে বৈঠকে করে মার্কেট বন্ধ রাখার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ফুটপাতে কোনও হকারও বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। তবে অষুধের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, মাছ বাজার ও কীটনাশকের দোকান এর আওতায় থাকবে না।

এদিকে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সব বিষয়ে মনিটরিং করতে ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীদের সমন্বয় বৈঠকে ১৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

জনস্বাস্থ্যের স্বার্থে এমন সময়োপযোগী পদক্ষেপ নেয়ায় সকল ব্যবসায়ী নেতা, দোকান মালিক ও দোকানদারকে লামাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ সচেতন মহল।

বৈঠকে উপস্থিত ছিলেন- লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মুহা. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহা. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ব্যবসায়ী নেতা জাপান বড়ুয়া, লোকমান হোসেন, তানবিরুল ইসলাম, আবু ঈসা, সোহেল, বিপ্লব নাথ, অস্পল দাশ সহ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ