রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটে ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে আসন্ন ঈদ উপলক্ষে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।

শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মুহা. শোয়েব বলেন, করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আগামী ১০ মে থেকে সিলেটে সব ধরনের শপিংমল, মার্কেট ও ফ্যাশন হাউস বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে সবাই একমত জানিয়ে তিনি বলেন, সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আগে জীবনের নিরাপত্তা, পরে ব্যবসা।

রাজধানীর বাইরে এর আগে সম্প্রতি একই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে পুরো রমজান মাসজুড়ে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ