মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮


খুমেকে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেকটেড আইসোলেশন ইউনিটে ভর্তি ৬৫ বছর বয়সী খাদিজা নামের এক নারী মারা গেছে। আজ রোববার ভোর রাতের দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

জানা যায়, মৃত খাদিজা বেগমের বাড়ি মহানগরীর টুটপাড়া এলাকায়।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, কিডনি, ডায়বেটিসসহ নানা সমস্যা নিয়ে শনিবার রাত ৯টার দিকে ভর্তি করা হয় খাদিজাকে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রোববার ভোরে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ