শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রোজায় দু’বার যে পানীয় খেলে মেদ কমবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘরবন্দীতে মানসিক চাপ বাড়ার সঙ্গে শরীরে বাসা বাঁধে নানা অসুখ। দেখা দেয় মেদ। বিশেষ করে কোমর ও পেটেই জমা হয় শরীরের বাড়তি মেদের বেশির ভাগ অংশ।

ফিটনেস বিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের মতে, মেদ ঝরানোর কোনো শর্টকাট পথ নেই। শরীরচর্চা ও ডায়েট মেনে চলতেই হয়। তবে মেদ ঝরাতে কিছু ঘরোয়া উপায়ও কাজ অনেকটা সহজ করে দেয়।

ঘরোয়া উপায়ের মধ্যে এ রমজানে যে পানীয়টিতে উপকার মেলে, তাতে মধু-লেবুর সঙ্গে যোগ হয় তুলসী পাতার গুণও। সর্দি-কাশিতে তো বটেই, পেটের মেদ ঝরাতেও তুলসী চা অত্যন্ত কার্যকর একটি পানীয়। কীভাবে বানাবেন তুলসী চা?

উপকরণ: তুলসী পাতা, দেড় কাপ পানি, আধা চামচ মধু ও অর্ধেক লেবু ও গ্রিন টি।

পদ্ধতি: দেড় কাপ পানি নিয়ে ফোটাতে থাকুন। একটু ফুটে উঠলে তাতে চার-পাঁচটা তুলসী পাতা দিন। পানি আর একটু ফুটতে দিন। এবার তাতে মধু যোগ করুন। পানি শুকিয়ে এক কাপের মতো হয়ে এলে নামিয়ে এতে গ্রিন টি-র ব্যাগ ডুবিয়ে লেবুর রস যোগ করুন।

প্রতিদিন দু’বার করে এই চা খেলে পেটের মেদ ঝরানোর কাজে অনেকটা এগিয়ে থাকা যাবে। এর সঙ্গে ডায়েট করে খাবার আর অল্পবিস্তর ব্যায়াম তো করতেই হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ