বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চীনে ফের বাড়ছে সংক্রমণ, শুলান শহর লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ শুরু হওয়ার পর শুলান শহরকে লকডাউন করে রেখেছে কর্তৃপক্ষ। আজ সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, ৪৫ বছর বয়সী এক নারী লন্ড্রি কর্মীর মাধ্যমে প্রথমে তার পরিবারের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। তারপর এক ধাক্কায় ওই শহরে ১১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। যাদের চীনের বাইরে ভ্রমণের কোনো ইতিহাস নেই।

এদিকে, নভেল করোনা ভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে চীনের শুলান শহর লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরের সকল গণজমায়েতের স্থান বন্ধ ঘোষণা করে, বাসিন্দাদের নিজ বাড়িতেই অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে। শহরটিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বন্ধ করে রাখা হয়েছে গণপরিবহন।

অন্যদিকে, নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তোলপাড় চলছে। কীভাবে ওই নারী এতোদিন পর হঠাৎ আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন তা নিয়ে সরব রয়েছেন চীনের নেটিজেনরা।

প্রসঙ্গত, শুলান শহর চীনের জিলিন প্রদেশে এবং উত্তর কোরিয়ার সীমান্তবর্তী। এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় কেউ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তবে, পর্যবেক্ষকদের ধারণা ভাইরাস সংক্রমণের ঘটনা সরকারিভাবে ধামাচাপা দেয়া হয়েছে উত্তর কোরিয়ায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ