মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানে রোজার এক্সারসাইজ তারাবির নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সমস্যাসহ নানা ক্ষেত্রে চিকিৎসকরা ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের প্রতিদিন হাঁটার পরামর্শ দেয়া হয়ে থাকে। কিন্তু রোজা থেকে দিনের বেলায় হাঁটা অনেক ক্ষেত্রে কঠিন হয়। কারণ রোজা থাকা অবস্থায় ব্যায়াম করলে ব্লাড সুগার কমে যেতে পারে। যাকে বলা হয় হাইপো গ্লাইসেমিয়া।

তাই যারা রোজা থাকছেন অথচ ব্যায়ামও করতে চান তাদের জন্য ইফতারির পর এবং তারাবির আগে হালকা ব্যায়াম করা যেতে পারে। তবে যারা নিয়মিত ২০ রাকাত তারাবিহ নামাজ জামাতে আদায় করেন অথবা খতম তারাবিতে অংশ নেন তাদের পৃথকভাবে ব্যায়াম না করলেও চলবে।

কারণ বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, প্রতিদিন তারাবির নামাজ আদায় করলে মডারেট এক্সারসাইজের সমান শারীরিক পরিশ্রম করা হয়। তাই যারা রোজা থেকে প্রত্যহ জামাতে তারাবিহ আদায় করেন অথবা বাড়িতে তারাবিহ পড়েন তাদের রমজানে আলাদা ভাবে ব্যায়াম না করলেও চলবে।

এছাড়া বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, তারাবিহ নামাজ আদায় করলে শরীরের মেটাবলিজম বা বিপাকীয় কার্যক্রম অধিকতর হয়। ফলে ইফতারির পর নানা খাবার আহার করলেও তা সহজে হজম হয়। তবে যারা তারাবিহ আদায় করেন না তাদের ইফতারির পর আহারের ক্ষেত্রে অধিক আইটেম আহারে হজমে সমস্যা হতে পারে। তাই রোজার মত তারাবিহ নামাজও মুমিন মুসলমানদের জন্য আল্লাহ নিয়ামত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ