মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোজায় নাক, কান ও চোখে ড্রপ ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানে রোজা অবস্থায় অনেক সময় ঔষধ খাওয়া বা সেবন করার প্রয়োজন দেখা দেয়। নাক, কান, চোখে ড্রপ ব্যবহার করতে হয়। রোজাদার ব্যক্তির মুখ, কান, নাক, গুহ্যদ্বার, যোনিদ্বার ও পেঠের ক্ষতস্থানে ঔষধ ব্যবহার করলে যদি তা পাকস্থলি অথবা মস্তিষ্কে পৌঁছে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যায়। কান ও নাকে ড্রপ ব্যবহার করলে যেহেতু ড্রপের ফোটা মস্তিষ্ক পর্যন্ত চলে যায়, তাই রোজা নষ্ট হয়ে যায়।

অবশ্যই অসাবধানতায় কানে পানি ঢুকে গেলে রোজার কোন ক্ষতি হয় না । তবে স্বেচ্ছায় কানে পানি ঢুকালে রোজা নষ্ট হওয়া না হওয়া নিয়ে ফকিহদের মতানৈক্য রয়েছে। প্রণিধানযোগ্য কথা হলো, রোজা নষ্ট হবে না।

সর্তকতার দাবি হলো, রোজা বহাল থাকবে না । চোখে ড্রপ বা সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না । কেননা চোখের সাথে পাকস্থলি ও মস্তিষ্কের কোন সংযোগ নেই। চোখে মলম বা ড্রপ ব্যবহারের ফলে যদি কন্ঠনালিতে ও থুথুতে স্বাদ অনুভূত হয়,তবুও রোজার কোন সমস্যা হবে না।

ঊল্লেখ্য যে, বর্তমান সময়ের প্রখ্যাত আলেম মুফতী দিলাওয়ার হুসাইন ‘ইসলাম ও আধুনিক চিকিৎসা ’নামক গ্রন্থে লেখেছেন-মস্তিস্ক ও কানে ঔষধ ব্যবহার করলে রোজার কোন ক্ষতি হয় না। কারণ গবষেণায় দেখা গেছে মস্তিষ্ক ও কান থেকে গলা পর্যন্ত সরাসরি কোন ছিদ্র পথ নেই। পূর্বযুগের ফেকাহর কিতাবাদিতে মস্তিষ্ক ও কান থেকে গলা পর্যন্ত ছিদ্র পথ আছে ধারণা করে রোজা ভঙ্গের হুকুম দেয়া হয়েছিল।

সূত্র : বাদায়েউস সানায়ে৯৩/২,মারাকিল ফালাহ:১৩৩,ফাতাওয়ায়ে রহিমিয়াহ ১৭/২আহছানুল ফাতাওয়া৪২১/৪।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ