বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন

১৭ মে ডিএসসিসির দায়িত্ব নেবেন মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী ১৭ মে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ১৬ মে বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হবে। নতুন নির্বাচিত মেয়র তাপসকে চেয়ারে বসিয়ে দিয়ে বিদায় নেবেন সাঈদ খোকন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার বলেন, আগামী ১৭ মে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নিতে যাচ্ছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি প্রস্তুতি নিয়েছেন। চেয়ারে বসার পর থেকেই সেগুলো বাস্তবায়ন শুরু করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাঈদ খোকন মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৬ মে। তাই অগামী ১৬ মে সাঈদ খোকনের মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার পরে তিনি আর ওই চেয়ারে থাকতে পারবেন না। তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসির একটি সূত্রে জানা গেছে, সারাদেশে করোনা ভাইরাসের কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্থান্তর করা হবে।

ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় সাড়ে তিনমাস অপেক্ষা করতে হলো তাপসকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ