বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইসলামী ঐক্য জোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা হাসানাত আমিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খেলাফত ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ মঙ্গলবার খেলাফত ইসলামীর আমীর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খোরশেদুল আলম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

এরআগে গতকাল সোমবার ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এবং সেখানেই তিনি ইন্তিকাল করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে মাওলানা আব্দুল লতিফ নেজামী ভাতিজা স্বপন আহমেদ জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি চারদলীয় জোট গঠন থেকে শুরু করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক ছিলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০১৬ সালের ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ঘোষণা করেছিলেন, ‘২০ দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ