শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

পাকিস্তানে অনলাইনে কুরআন ও আজান প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের একটি কুরআনিক সেন্টার অনলাইনে কুরআন এবং আজান প্রতিযোগিতা করার পরিকল্পনা করেছে।

এই প্রতিযোগিতা সেদেশের বেলুচিস্তানের ‘নূরুল বেলায়েত’ কুরআনিক সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতা আগামী সোমবার থেকে শুরু হবে। (আন্তর্জাতিক ক্বারিদের) তিলাওয়াতে তাকলীদ বিভাগে সেদেশের অনূর্ধ্ব ১৩ শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়াও তিলাওয়াতের আহকাম এবং তাজবিদ রেওয়ায়েত করে হুসনি তিলাওয়াত বিভাগে শুধুমাত্র অনূর্ধ্ব ১৪ ছেলেরা অংশগ্রহণ করতে পারবে। এই বিভাগ সূরা বনি ইসরাইলের ৯ থেকে ১২ আয়াত, সূরা কাহাফের ১০৭ থেকে ১১৫ আয়াত এবং সূরা আহজাবের ৪৫ থেকে ৪৭ আয়াত পর্যন্ত তিলাওয়াত করতে হবে।

উল্লেখ্য, এই সেন্টারের পক্ষ থেকে শীঘ্রই প্রাপ্তবয়স্কদের জন্যেও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ