শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ভার্চুয়াল আদালতে জামিন আবেদন করলেন দৈনিক সংগ্রাম সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদের জামিন চেয়ে ভার্চুয়াল আদালতে আবেদন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় আগামীকাল বুধবার শুনানি হতে পারে।

সোমবার (১১ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আবুল আসাদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ আবেদন করেন।

জামিন আবেদনের বিষয় নিশ্চিত করে আইনজীবী মুহাম্মদ শিশির মনির বলেন, ভার্চুয়াল আদালতে প্রথম আবেদনকারী হিসেবে আবুল আসাদের জামিন আবেদন দায়ের করেছি। বুধবার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ আবেদনের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করবেন।

সংশ্লিষ্ট কোর্ট সূত্র জানায়, ১১ মে ভার্চুয়াল বেঞ্চ গঠনের পর এটাই প্রথম জামিন আবেদন। এছাড়া আরও দু’টি জামিন আবেদন জমা পড়েছে। একটি আইনজীবী দেওয়ান মুহা. আবু ওবায়েদ হোসেন করেছেন। আন্যটি করেছেন মুহা.শাহীন মিয়া নামের অরেকজন আইনজীবী।

গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে শাস্তিপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ১৩ ডিসেম্বর রাতে ঢাকা সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ সাত-আটজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

এর আগে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ