বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

প্রথমবারের মতো দেশে করোনার জিন রহস্য উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স(জিন রহস্য) উন্মোচন করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে ভাইরাসটির গতি-প্রকৃতি নির্ণয় করতে পারবেন গবেষকরা।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বলছে, তাইওয়ান, সুইডেন ও রাশিয়ার ভাইরাসের সঙ্গে দেশে ছড়ানো ভাইরাসটির মিল রয়েছে। এ পর্যন্ত ৯ বার মিউটেশন হয়েছে ভাইরাসটির।

ডিসেম্বরে শেষ সপ্তাহে চীনের উহান থেকে শুরু হয়ে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়েছে নতুন এই করোনাভাইরাস। এতে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। দেশে করোনায় প্রথম মৃত্যু ১৮ মার্চ। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জনে। করোনার সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে সারা দেশে অঘোষিত লকডাউন চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ