বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বেফাকের মিটিংয়ে যা আলোচনা হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিন ইয়ামিন
বিশেষ প্রতিবেদন>

করোনা পরিস্থিতিতে দেশের সকল কওমি মাদ্রাসাগুলো বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার চালু করে দেওয়ার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক চেষ্টা চালাচ্ছে।

গতকাল বেফাকের অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেফাকের সিনিয়র সদস্যদের নিয়ে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসা খোলার বিষয়টিকে মূল আলোচনায় রেখে শিক্ষকদের সহযোগিতার বিষয়ে নিয়েও কথা হয়েছে।

বেফাকের সূত্রমতে, ঈদের পর যেন সকল মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি ব্যক্তিবর্গের সাথে কথা বলার জন্য বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রটি আশা করছে, ঈদুল ফিতরের পরে দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দিবে সরকার। সাধারণভাবে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চালু হবে। মাদ্রাসা খুলে দেওয়ার পর বোর্ড পরীক্ষাগুলোতে যথাক্রমে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।

এছাড়া সংকটের এই মুহূর্তে সাময়িক অসুবিধায় পড়া বাংলাদেশের শিক্ষকদের সহযোগিতার বিষয়টিও আলোচনায় ছিল। বেফাকের সেই সূত্রটি বলেন, প্রতিটি জেলা থেকে এখনো তালিকা আসেনি। তালিকা আসবে, আমরা যাচাই বাছাই করব, তারপর আমাদের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের জন্য বরাদ্দ দেবো।

ঈদের আগে শিক্ষকদের পাশে দাঁড়ানো সম্ভব নয় উল্লেখ করে ছত্রটি জানিয়েছেন, আমাদের জনবল এই মুহূর্তে কম। এজন্য ঈদের আগে আমরা শিক্ষকদের পাশে দাঁড়াতে পারছি না। আমাদের অফিস খুলুক। কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আসুক। তারপর এর কার্যক্রম চালু করব।

তবে ঈদের আগে শিক্ষকদের মাঝে সহযোগিতা পৌঁছতে পারবো বলে মনে হয় না। প্রথমত আমরা এই মুহূর্তে জনবলসঙ্কটের মধ্যে আছি। এজন্য অফিসিয়ালি কোনো কার্যক্রম চালু রাখা যাচ্ছে না। দ্বিতীয়ত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখনো তালিকা আসেনি। তাই ঈদের পর ছাড়া সম্ভব নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ