বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো হচ্ছে- সকল বেসরকারি হাসপাতাল/ ক্লিনিকসমূহে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে, চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে হবে, দীর্ঘদিন ধরে যে সকল রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করছেন কিন্তু তারা করোনা আক্রান্ত না-তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে এই সব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ