শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

১০০ অসহায় পরিবারে ত্রাণ বিতরন করল গাজীপুর মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ ।।

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর মহানগরের উদ্যোগে গাজীপুরের শ্রীপুর এবং টঙ্গী এলাকায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

১০০ টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরন করা হয়েছে বলে আওয়ার ইসলাম কে জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান।

ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল ডাল তেল চিনি সেমাই পেঁয়াজ আলু সাবান ইত্যাদি। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, যুব জমিয়তের গাজীপুর জেলা সভাপতি মাওলানা সালাউদ্দিন গাজী, ছাত্র জমিয়তের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক নাসিম খান , মাওলানা আখতারুজ্জামান, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা ফরহাদ হুসাইন, হাফেজ হুজাইফা, হাফেজ সোয়াইন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ