বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আক্রান্ত কিছুটা বাড়লেও তেমন কোনো ক্ষতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিছুটা বাড়ছে, হয়তো আরও কিছু বাড়তে পারে। তবে এতে খুব বেশি ক্ষতিকর কিছু হবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত পাঁচ হাজার নার্সের বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কল কারখানা খুলে দিতে বাধ্য হয়েছে সরকার। তাই করোনায় আক্রান্তের সংখ্যাও কিছুটা বেড়েছে। সামনে আরো বাড়বে। তবে রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও তেমন কোনো ক্ষতি হবে না।

তিনি বলেন, জরুরি কাজ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ অহেতুক বাইরে ঘুরাফেরা করছেন। সংক্রমণ বাড়ার পেছনে এটাও অন্যতম কারণ। তারপরও সরকারের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণেই বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো কম।

নমুনা পরীক্ষার সংখ্যা গত এক মাসে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ কারণেই বেশি সংখ্যক আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে। যত বেশি রোগী শনাক্ত করা হবে, আক্রান্তের ঝুঁকিও তত কমবে। শিগগিরই দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১০ থেকে ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে।

করোনা চিকিৎসায় গতি আনতে প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো ১৫ হাজার নার্স, মিডওয়াইফারি ও টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত নার্সদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোভিড -১৯ রোগীদের সেবায় আলাদারকম দরদ দিয়ে নার্সদের কাজ করা উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ