শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

আরো ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভঅইরাসে(কভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জন। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যার হলো ১৮ হাজার ৮শ ৬৩ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং ৩ জন নারী রয়েছেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৩শ ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের ৭৫৪ জন রাজধানীর এবং সারাদেশে ২৮৭ জন।

তিনি আরো বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ১৯ ভাগ। মৃত্যুর হার ১ দশমিক ৫ ভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ